01 / Biography

Romo Romio Biography

একজন শিল্পী থেকে শিক্ষক, লেখক ও music creator—রোমো রোমিওর দীর্ঘ সংগীতযাত্রার গল্প।

Romo Romio biography

রোমো রোমিও একজন গিটারিস্ট, গিটার প্রশিক্ষক, মিউজিক কম্পোজার, লেখক এবং মিউজিক এডুকেটর। গিটার শেখাকে সহজ, বাস্তবভিত্তিক ও সবার জন্য বোধগম্য করে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য।

গিটারের সঙ্গে তাঁর রয়েছে ২৩ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা। এই যাত্রায় Guitar Education, Guitar Performance, Music Composition, Recording এবং Music Production-এর বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করে চলেছেন।

তিনি Guitar Learning-এর ওপর একাধিক বই ও শিক্ষামূলক উপকরণ তৈরি করেছেন। তাঁর কাজের মধ্যে রয়েছে Basic Guitar, Music & Guitar, Guitar Theory, Guitar Book, Guitar Shomogro, Learn Guitar Solo, Acoustic Guitar Treatment, Guitar Course Complete Guide, Teach Yourself Guitar Book, Basic Chord Book, Guitar Teacher, Guitar Dreamer এবং The Complete Guitar Guide

২০১২ সালের Channel i Get Set Rock Competition-এ তিনি Best Guitarist হন এবং বিচারক Ayub Bachchu তাঁকে "Guitar Cryer" উপাধিতে ভূষিত করেন। তাঁর গিটার বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে।

GuitaristInstructorComposer WriterMusic EducatorSession Guitarist
"শুধু কী বাজাতে হবে তা নয়—কেন এবং কীভাবে সেটি কাজ করে, সেটি বোঝাও একজন ভালো গিটারিস্ট হওয়ার গুরুত্বপূর্ণ অংশ।"
Romo Romio guitar preserved at Bangladesh National Museum
SPECIAL ACHIEVEMENT

বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত রোমো রোমিও-এর গিটার

রোমো রোমিও-এর ব্যবহৃত গিটার বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত হয়েছে—তাঁর দীর্ঘ সংগীতযাত্রার একটি বিশেষ অর্জন ও স্মারক।